• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

স্কটল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল

দেশ টিভি ডেস্ক
  ২৫ জুন ২০২৬, ০৬:০৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শক্তি, সামর্থ্য ও পরিসংখ্যান—সব দিক থেকেই এগিয়ে ছিল ব্রাজিল। মাঠের খেলাতেও সেই শ্রেষ্ঠত্বের প্রমাণ দিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সেলেসাওরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পায় ব্রাজিল। তিন ম্যাচ শেষে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে শেষ ৩২-এ উঠেছে তারা।

সমান ৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে মরক্কো। অন্যদিকে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ড সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর একটি হিসেবে পরের পর্বে যাওয়ার অপেক্ষায় আছে। কোনো পয়েন্ট না পাওয়া হাইতির বিদায় নিশ্চিত হয়েছে গ্রুপ পর্ব থেকেই।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলে বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিয়ুস জুনিয়র।

এরপরও একের পর এক আক্রমণে স্কটিশ রক্ষণে চাপ ধরে রাখে ব্রাজিল। ২১তম মিনিটে ভিনিসিয়ুস আবারও বল জালে পাঠালেও ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় ফাউলের কারণে গোল বাতিল হয়।

প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে অবশ্য আর ভুল করেননি ভিনিসিয়ুস। ব্রুনো গিমারায়েসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে। ৬০তম মিনিটে গিমারায়েসের আরেকটি নিখুঁত পাস থেকে গোল করেন ম্যাথিউস কুনিয়া। স্কটল্যান্ডের দুই ডিফেন্ডারকে কাটিয়ে পাওয়া বল জালে জড়িয়ে টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল করেন তিনি।

স্কটল্যান্ড কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন বেকার সেগুলো সফলভাবে সামলে নেন। ৬৩তম মিনিটে একটি সরাসরি ফ্রি-কিক এবং পরের মিনিটে কর্নার থেকে আসা হুমকি রুখে দেন তিনি।

ম্যাচের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত আসে ৭৬তম মিনিটে। ম্যাথিউস কুনিয়ার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার জুনিয়র। দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরেন তারকা এই ফরোয়ার্ড। তাকে স্বাগত জানাতে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

শেষ দিকে দুই দলই কিছু আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও আর কোনো গোল হয়নি। ফলে ৩-০ গোলের স্বচ্ছন্দ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

আরও পড়ুন

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

গ্রুপ পর্বে অপরাজিত থেকে নকআউটে ওঠা ব্রাজিল শিরোপার দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করল এই জয়ে।

জে আই

জে আই

  • ব্রাজিল
এ সম্পর্কিত আরও খবর
গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, সমর্থকদের উচ্ছ্বাস
গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, সমর্থকদের উচ্ছ্বাস
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার
মাতেউস কুনিয়ার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে ব্রাজিল
মাতেউস কুনিয়ার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে ব্রাজিল
বিরতির আগেই ২-০ ব্যবধানে এগিয়ে ব্রাজিল
বিরতির আগেই ২-০ ব্যবধানে এগিয়ে ব্রাজিল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।